সিরাজগঞ্জের তাড়াশে টিসিবির ২৫০ কেজি চালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার বেলা ২টার দিকে পৌরসভার আলেপ মোড় সংলগ্ন মাদরাসা রোডে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন- তাড়াশ ঘোষ পাড়া গ্রামের মৃত অমুল্য ঘোষের ছেলে অধির চন্দ্র (৬২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ বাজারে মেসার্স পল্লী ট্রেডার্স কর্তৃক টিসিবি পণ্য কার্ডধারী ব্যবসায়ী অধির চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সরকারি পণ্য প্রকৃত কার্ডধারীদের না দিয়ে বেশি দামে বিক্রি করছিলেন। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।
তথ্যটি নিশ্চিত করেন তাড়াশ নিমগাছী সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান।





