Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিএনজির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

admin • 29 Jan 2024, 07:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিএনজির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ হুসাইন (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, বিকেলে চলন্ত অবস্থায় সিএনজির সামনের চাকা ফেটে যায়। এতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে আমরা কয়েকজন পথচারী তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

তিনি আরও জানান, আমরা তার মোবাইল থেকে পরিবারের সাথে যোগাযোগ করেছি। তার ড্রাইভিং লাইসেন্স দেখে তার নাম পরিচয় জানা গেছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।