Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাভারে নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

Mohiuddin Ahmad Tanveer • 31 Jan 2023, 12:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাভারে নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

সাভারের সিটি সেন্টারের সামনে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে ওই সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার লালমিয়ার ছেলে রতন। তার বিরুদ্ধে মানিকগঞ্জ ও সাভারে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, সোমবার রাতে এক নারীর কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় রতন। এ সময় ভুক্তভোগী নারীর কান ছিঁড়ে গেলে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা ছিনতাইকারী রতনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, সোমবার রাতে একজন ছিনতাইকারীকে গণধোলাই দেয় স্থানীয়রা। এ সময় ছিনতাইকারীকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।