Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল গ্রেফতার

admin • 24 Oct 2024, 05:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল গ্রেফতার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সিএমপির সহযোগিতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে বলেও জানান তিনি।

এর আগে, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ। এরপর তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তরের কথা জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।