Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাদপন্থীদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে স্মারকলিপি প্রদান

admin • 19 Dec 2024, 05:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাদপন্থীদের হামলার প্রতিবাদে পঞ্চগড়ে স্মারকলিপি প্রদান

গাজীপুরের টঙ্গীতে সাদ পন্থীদের হামলায় হতাহতের প্রতিবাদে পঞ্চগড়ে জুবায়ের পন্থী মুসল্লিরা জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ স্মারকলিপি প্রদান করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের সাদপন্থীদের হামলায় হতাহতের ঘটনায় প্রতিবাদে পঞ্চগড় জেলায় শুরায়ে নেজাম (জুবায়ের পন্থী) মুরব্বীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলুর কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শুরায়ে নেজাম তাবলীগ জামাতের জিম্মাদার মো. মোখলেছুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পঞ্চগড় জেলার আহ্বায়ক মাওলানা মাহমুদুল আলম, খেলাফতে মজলিস পঞ্চগড় জেলার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন,পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় শাখার সভাপতি মুহাম্মদ নুর আলম, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রশিক্ষণ সম্পাদক মো. লিয়াকত আলী।

 

স্মারকলিপিতে গত ১৭ ডিসেম্বর রাতে সাদপন্থীরা জুবায়ের পন্থীদের ওপর অতর্কিত হামলায় ৪ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।