Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাতক্ষীরায় ২১ কেজি হরিণের মাংসসহ আটক ২

admin • 20 Oct 2024, 06:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় ২১ কেজি হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরার শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত চোরা শিকারীরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরার মাহমুদ মল্লিকের ছেলে মো. মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

রোববার (২০ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত হরিণের মাংস, তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল ও আটককৃত হরিণ শিকারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, পেশাদার হরিণ শিকারীরা রাতের বেলায় গোপনে সুন্দরবনে ঢুকে হরিণের যাতায়াতের পথে নাইলনের দড়ির ফাঁদ পেতে রাখেন। চলাচলের সময় হরিণগুলো সেই ফাঁদে আটকে যায়। পরে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব হরিণের মাংস বিক্রি করা হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।