Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাতক্ষীরায় স্ত্রী হত্যায় ঘাতক স্বামী আটক

admin • 19 Oct 2023, 06:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় স্ত্রী হত্যায় ঘাতক স্বামী আটক

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোররাতে সুন্দরবন উপকূলীয় ঘুমঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুজিবুর রহমান (৩৫) কলারোয়ার গোদখালি গ্রামের ইমান আলীর ছেলে।

নিহত রানু বেগম (৩২) কলারোয়ার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে।

সাতক্ষীরা র‌্যাবের কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল হক জানান, বুধবার শাবলের আঘাতে স্ত্রী রানু খাতুনকে হত্যার ঘটনায় নিহতের মা বেলফুল বেগম কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর ঘাতক স্বামী মুজিবুর রহমান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

 

সেই লক্ষ্যে শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় ভারতীয় সীমান্তের ঘুমঘাট এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।