Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাতকানিয়ায় শাহ্ মোহছেন ফকির পাড়া সংস্থার উদ্যোগে কোরআন প্রতিযোগীতা

admin • 09 Apr 2023, 12:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাতকানিয়ায় শাহ্ মোহছেন ফকির পাড়া সংস্থার উদ্যোগে কোরআন প্রতিযোগীতা
সাতকানিয়ায় শাহ মোহছেন (রহ:) ফকির পাড়া উন্নয়ন মূলক সংস্থার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হয়
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্র-ছাত্রীরা তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। কেরাণীহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক মাওলানা ড. মুহাদ্দিস মুহাম্মদ নিজাম উদ্দিন সাহেব, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব আব্দুল আলীম সাহেব।
বিশেষ অতিথি  মুহাম্মদ জাবেদ,তারেক হোসাইন, ইমরান ফরহাদ, রিদুয়ান উদ্দিন সাবেক চেয়ারম্যান, মুহাম্মদ শহীদুল্লাহ সাবেক ইউপি সদস্য, মুহাম্মদ শাহজাহান বর্তমান ইউপি সদস্য, ডাঃ মাহবুবুর রহমান,এনামুল হক ফারুকী,জাকির হোসেন।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোহছেন (রহ:) ফকির পাড়া উন্নয়ন মূলক সংস্থার সভাপতি আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদ ডাঃ রেজাউল্লাহ,অর্থ সম্পাদক মুহাম্মদ সালেহ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াছিন আরফাত,প্রচার সম্পাদক মুহাম্মদ হোসেন, সহ অর্থ সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্, সিনিয়র সদস্য নূর মোহাম্মদ, সিনিয়র সদস্য ডাঃ মুহাম্মদ মোস্তাক সহ প্রমুখ।
প্রতিযোগিতায় যথাক্রমে অর্ধ শতাধিক ছাত্র -ছাত্রী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন পরে বিজয়ীদের মধ্যে ৮ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকার পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।