Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাকুরা বাস কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

admin • 20 Jan 2023, 08:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাকুরা বাস কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

বরিশাল নগরীতে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) নগরীর কাশিপুর বরিশাল-ঢাকা মহাসড়কের রাব্বি ফিলিং ষ্টেশন সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে নতুল্লাবাদ থেকে সাকুরা পরিবহনের একটি বাস ছেড়ে যায়। পথিমধ্যে রাব্বি ফিলিং ষ্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটি মোটরসাইকেলটি উপরে উঠিয়ে দেয়।

সাকুরা বাসে থাকা বিশ্বজিৎ কুমার রয় জানান, বাসটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরেও বাস না থামিয়ে বাসের চালক পালিয়ে যায়। সেখানে বাসের নিচে মোটরসাইকেলের আরোহীর মর্মান্তিক অবস্থা হয়েছে, একজন মেয়েসহ মোট ৩জন ছিলো মোটরসাইকেলে।

এয়ারপোর্ট থানার এসআই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকুরা বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং দুজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।