Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাউন্ড বক্স বাজানো নিয়ে নৌকা–ঈগলের সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

admin • 22 Dec 2023, 10:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাউন্ড বক্স বাজানো নিয়ে নৌকা–ঈগলের সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

পটুয়াখালীর কলাপাড়ায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খানসহ দুই পক্ষের ৭ কর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নৌকার সমর্থকেরা একটি সাউন্ড বক্স বাজিয়ে পার্শ্ববর্তী চাপলী বাজারে উঠান বৈঠকের উদ্দেশে রওয়ানা দেয়।

   

এ সময় তাদের পাশে ঈগলের সমর্থকেরা অপর একটি সাউন্ড বক্সে হিন্দি গান বাজায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।