Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক হত্যা, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাব‌'র সমাবেশ শনিবার

admin • 16 Jun 2023, 03:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিক হত্যা, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাব‌'র সমাবেশ শনিবার

সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশের আয়োজন করেছে কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।

 

শনিবার (১৭ জুন) সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী বাসষ্ট্যান্ড চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সাংবাদিকদের অংশগ্রহণ কামনা করা হয়েছে।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে খুনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতারা।  

এক বিবৃতিতে কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আর শাহীন ও সাধারন সম্পাদক লিপু খন্দকার বলেন, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম লোকজন দিয়ে তাঁকে হত্যা করিয়েছেন।

 

সাংবাদিক নাদিমের এ নির্মম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

 

অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।