দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের বাবা আকমল হোসেন (৬৮) মারা গেছেন ! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ( ২৩ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে নিজ বাড়িতে তিরি শেষ নিশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শুক্রবার বাদ এশা জানাজা শেষে আকমল হোসেনকে জোতমোড়া কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে আকমল হোসেন স্ত্রী ও চার ছেলেসহ বহু স্বজন রেখে গেছেন।
আকমল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদসহ সাংবাদিক সংগঠনের নেতারা।





