Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

admin • 19 Jun 2023, 11:28 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক মানবজমিন এর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

রোববার (১৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু।

 

সংগঠনের সদস্য সচিব দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, গাজী টিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, আজকের বিজনেস বাংলাদেশের নিজস্ব প্রতিনিধি আতা মোহাম্মদ উবায়েদ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, দৈনিক আমার বাংলাদেশ এর নিউজরুম এডিটর মো. মনির হোসেন প্রমুখ।

বক্তারা সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে এটিএন নিউজ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী জুয়েল, আরটিভি’র জেলা প্রতিনিধি আনম তানবীর হায়দার ভূঁইয়া, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন,

 

স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।