Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক আবুল কালাম আজাদের জন্মদিন পালন করেছেন সাতক্ষীরা সাংবাদিক পরিষদ

admin • 25 Nov 2022, 12:56 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
সাংবাদিক আবুল কালাম আজাদের জন্মদিন পালন করেছেন সাতক্ষীরা সাংবাদিক পরিষদ

সাতক্ষীরা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই'র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের ৫৬তম জন্মদিন পালন করেছেন সাতক্ষীরা সাংবাদিক পরিষদ।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে দৈনিক পত্রদূতের অফিসে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান তরুণ সাংবাদিকদের নিয়ে গঠিত সাতক্ষীরা সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, রনজিত ঘোষ, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদার,

 

সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সভাপতি হাবিবুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক দৈনিক পত্রদূতের মোঃ হোসেন আলী, অর্থ সম্পাদক দৈনিক পত্রদূতের মিলন কুমার বিশ্বাস প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।