Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণা, সহকারী শিক্ষকসহ গ্রেপ্তার ২

admin • 02 Feb 2024, 04:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণা, সহকারী শিক্ষকসহ গ্রেপ্তার ২

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

 

জামালপুরে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারনার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার শেখের ভিটা এলাকার মির্জা আজম চত্ত্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ডিবির-১ এর ওসি কাজী শাহনেওয়াজ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ও পূর্ব বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ (৪৮) ও ইসলামপুরের কান্দারচর ফকিরবাড়ি এলাকার মো. ছাবেদ আলীর ছেলে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিনার (৩৬)।

 

কাজী শাহনেওয়াজ জানান, শুক্রবার সকালে সারা দেশের ন্যায় জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে একদল প্রতারক চক্র আগের দিন বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে সহকারী শিক্ষকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তাদের থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩ টি প্রবেশপত্র, ৪ টি মোবাইল ফোন, ডাচ ১ টি এটিএম কার্ড ও বিভিন্ন প্রার্থীদের থেকে নেওয়া নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‌জামালপুর জেলার সদর থানার প্রতারণার মামলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।