‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৩৫তম বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে ।
সোমবার (১৪ জুলাই) সকালে এ উপলক্ষ্যে সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।
পরিবার পরিকল্পনা সহকারী শেখ এখলাছউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুল আরেফিন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিমা উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী FWA-মিসেস আশুরানী সূত্রধর,২/খ ইউনিট,অরুয়াইল ইউনিয়ন, সরাইল। FWV-মিসেস ঝুমা আক্তার, অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। FPI-জনাব মো. আলমগীর মিয়া, সদর ইউনিয়ন। আব্দুল জব্বার UNION-সরাইল সদর ইউনিয়ন। UH& FWC-অরুয়াইল UH&FWC কে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।





