Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতা-মাতাকে পেটালেন ছেলে

admin • 25 Dec 2023, 02:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতা-মাতাকে পেটালেন ছেলে

ফেনীর সোনাগাজীতে সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতা-মাতাকে পিটিয়ে আহত করেছেন সাইফুল ইসলাম (২৬) নামে এক ছেলে। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আশরাফ আলী চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

   

পুলিশ, এলাকাবাসী ও বৃদ্ধ দম্পতি জানায়, আবদুল ওহাব ও বিবি আয়েশা দম্পতি সাত ছেলে সন্তানের জনক। প্রায় দুই একর জমির মালিক রয়েছেন আবদুল ওহাব। উক্ত সম্পত্তি এককভাবে সাইফুলের নামে দলিল করে দিতে সাইফুল বৃদ্ধ পিতা-মাতাকে এর আগে সাতবার কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করেছিল।

 

এছাড়াও অশালীন অঙ্গভঙ্গি করে পিতা-মাতার ওপর মানসিক নির্যাতন করতো। রোববার একই দাবিতে বৃদ্ধ পিতা-মাতাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বৃদ্ধ আবদুল ওহাব বাদী হয়ে বখাটে ছেলে সাইফুল ইসলামকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।