Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সমাবেশস্থল থেকে রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি

admin • 26 Nov 2022, 04:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সমাবেশস্থল থেকে রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি

সমাবেশস্থল থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

 

গতকাল শুক্রবার রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়।

 

বিষয়টি অনুমান করতে পেরে রুমিন তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি।

   

মোবাইল ফোন চুরির বিষয়টি রুমিন ফারহানা বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান।

   

বিষয়টি নিশ্চিত করে সাক্কু বলেন, ‘ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।’

   

মিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র জানান, মোবাইল ফোন চুরির বিষয়ে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।