Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

admin • 25 Jun 2024, 09:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

খুলনা নগরীর ফুলবাড়িগেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন নিহত হয়েছেন। সোমবার (২৫ জুন) রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। 

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, যোগিপুর ইউনিয়নের সাবেক মেম্বার আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন।

 

এ সময় ৩ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।