Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা

admin • 19 Jan 2023, 07:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা

মধ্যরাতে মায়ের চিৎকারে ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি মাকে চাপাতি দিয়ে কোপাচ্ছেন বাবা। ঘর থেকে বের হয়ে চাচাদের ডাকি। এসময় ডাক-চিৎকার শুরু করলে বাবা পালিয়ে যান। কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মীম।

বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে বিউটি বেগম (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেন তার স্বামী আব্দুল লতিফ। এই দম্পতির মীম (১১) ও মুসা (৪) নামের দুই সন্তান রয়েছে।

নিহত বিউটির ভাই মো. পারভেজ মোল্লা বলেন, ‘প্রায় ১২ বছর আগে আব্দুল লতিফের সঙ্গে বিউটির বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। সম্প্রতি প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগে থাকত। গতকাল মধ্যরাতে মীমের সামনে বিউটিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় লতিফ।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক লতিফ কাজীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।