Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সন্তানকে দুধ খাওয়াতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

admin • 02 Oct 2023, 08:44 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সন্তানকে দুধ খাওয়াতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

জামালপুরের বকশীগঞ্জে স্কুল থেকে নবজাতক সন্তানকে দুধ পান করাতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুর ১ টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা

নিহত সুলতানা রিক্তা দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সে বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, স্কুল শিক্ষিকা রেবেকা সুলতানা স্কুল থেকে তার ৪ মাসের নবজাতক শিশু সন্তানকে দুধ পান করানোর জন্য দুপুর ১টার দিকে অটোরিকশা করে স্কুলের নিকটবর্তী নিজ বাড়িতে আসছিলেন।

বাড়ির কাছাকাছি এসে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় ওই স্কুল ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।