Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সন্তানকে আটকে রেখে মাকে হাতুড়ি পেটা করে হত্যা

admin • 20 Oct 2023, 02:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সন্তানকে আটকে রেখে মাকে হাতুড়ি পেটা করে হত্যা

বগুড়ায় তিন বছরের সন্তানকে আটকে রেখে গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিজ বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত তাসলিমা আকতার (২২) ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় কাজিম আলী নামে তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে। এদিকে রাতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

নিহত গৃহবধুর স্বামী সিরাজুল ইসলাম জানান, তিনি শহরের ১নং রেল ঘুমটির পাশের মার্কেটে ব্যবসা করেন। রাত সাড়ে ৮টার দিকে বাসার সামনে এসে মোটরসাইকেল দিয়ে তিনবার হর্ন দেওয়ার পর কোনো সাড়া শব্দ না পেয়ে বাইরে থেকে গেইটের লক খুলে ভেতরে প্রবেশ করে দেখেন তার স্ত্রী’র রক্তাক্ত মরদেহ পড়ে আছে। অন্য রুমে আটকে রাখা তার তিন বছরের ছেলেকে বের করলে দৌড়ে কান্নারত অবস্থায় সে বলে আমার মা তো মরে গেছে। এসময় পুরো বাসা অন্ধকার ছিল বলে তিনি জানান।

 

নিহতের স্বজনরা জানান, ওই গৃহবধূর কারও সাথে শত্রুতা ছিল না। তারা এ ঘটনায় হতবাক হয়েছেন। স্থানীয়রা দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেপ্তার দাবি জানান।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, নিহত গৃহবধুর স্বামী শহরে ব্যবসা করেন। ওই বাড়িতে দিনের বেলা সন্তানসহ একাই থাকতো গৃহবধূ, বৃহস্পতিবার দিনের কোনো একসময় দূর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় রাতেই সন্দেভাজন এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। কী কারণে এই হত্যাকাণ্ড তার রহস্য দ্রুত উন্মোচন হবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।