Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সড়কের ডিভাইডারে পড়েছিল নবজাতকের মরদেহ

admin • 15 Feb 2024, 09:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সড়কের ডিভাইডারে পড়েছিল নবজাতকের মরদেহ

ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার ডিভাইডারের উপর থেকে এক নবজাতকের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো অবস্থায় মৃত নবজাতককে উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরের দিকে মানুষ রাস্তার পারপার হওয়ার সময় ডিভাইডারের উপর কাপড়ে মোড়ানো কিছু দেখতে পায়। কাপড়টি একটু সরানোর পর শিশুর মরদেহ দেখতে পেয়ে ট্রিপল নাইনে কর করা হয়। পরে কোতয়ালী থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্র্শক জাহাঙ্গির হোসেন জানান, পুলিশ কন্ট্রোল থেকে সংবাদ পেয়ে হাসপাতালের সামনের সড়কের ডিভাইডারের উপর থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।