Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সংস্কারের পরে নির্বাচনের তারিখ ঘোষণা: শফিকুল আলম

admin • 07 Nov 2024, 07:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সংস্কারের পরে নির্বাচনের তারিখ ঘোষণা: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগে সংস্কার, পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকার বেশ সফলতার সঙ্গে কাজ করেছে। এতে যথেষ্ট সফলতাও দেখিয়েছে। এখন সব ঠিক হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে আওয়ামী লীগ যে ভঙ্গুর অবস্থা রেখে গেছে, তার থেকে ঘুরে দাঁড়াচ্ছে। আগের চেয়ে ব্যাংকিং ব্যবস্থা এখন ভালো।

 

ওষুধ উৎপাদন, বাজার বিপণন ও দাম নিয়ে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। সেই টাস্কফোর্স এসব পুনর্মূল্যায়ন করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।