Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্রমিক মৃত্যুর ৩ দিনেও আটক হয়নি এসএস ব্রিকস'র মালিক ও চালক

admin • 21 Dec 2022, 07:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শ্রমিক মৃত্যুর ৩ দিনেও আটক হয়নি এসএস ব্রিকস'র মালিক ও চালক

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের এসএস ব্রিকসের কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যুর ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও আটক হয়নি ভাটার মালিক নাজিম উদ্দিন ও চালক মাহাবুল।

 

গত ১৮ ডিসেম্বর রোববার ভাটায় কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় কুমারখালী থানায় মামলা হয়েছে।

নিহত হয়েছেন খোকসা উপজেলার গোসাঁইডাঙ্গী গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে গোলাম মোস্তফা (৩৫)। তিনি এসএস ব্রিকস এর শ্রমিক ছিলেন।

নিহত গোলাম মোস্তফার ভাই গোলাম সরোয়ার এর দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর তার ভাই গোলাম মোস্তফা এসএস ব্রিকস এ বিদ্যুৎ এর নিম্নমানের তার দিয়ে সংযোগ নেওয়া স্থানে কাজ করার সময় ভাটার বাটা হাম্বা গাড়ির চালক মাহাবুল গাড়ি নিয়ে গোলাম মোস্তফাকে মাটি নামাতে বললে সে গাড়ি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

 

ভাটা মালিকের অবহেলা ও বাটা হাম্বা গাড়ির ড্রাইভার এর কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে দাবী করে তিনি অবহেলায় মৃত্যু ঘটানোর অপরাধে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

 

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, অবহেলায় মৃত্যু ঘটানোর অপরাধে ভাটার মালিক ও চালকের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা হয়েছে। আসামিদের আটকের জন্য জোর চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।