Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা পড়লেন জামাই

admin • 15 Feb 2023, 09:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা পড়লেন জামাই

কুমিল্লায় জুয়ার টাকার জন্য শ্বশুরবাড়ি থেকে গরু চুরির সময় জামাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলার দেবিদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় কালো রংয়ের একটও গরু এবং সিএনজিচালিত অটোরকিশা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লার সদরের ধর্মপুর এলাকার জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে তিনজন বরুড়া উপজেলা থেকে একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যান। পরে গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বারে দিয়ে যাওয়ায় সময় মঙ্গলবার রাতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে।

ওসি জানান, বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে জুয়েল তার অন্য দুই সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করেন। এই গরু বিক্রি করে তারা জুয়া খেলতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বুধবার বরুড়া থেকে থানায় এসে গরুর মালিক আমির হোসেন তিন চোরের বিরুদ্ধে মামলা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।