শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইগাতীর তেঁতুলতলায় সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম খোরশেদ আলম। তিনি ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে। আহতরা হলেন-মাদরাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও অটোরিকশা চালক বিল্লাল হোসেন। তাদেরকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, তেঁতুলতলা এলাকায় অটোরিকশা ও পানভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঝিনাইগাতীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেছি। এখন আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’





