ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী স্বৈরাচারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে কুষ্টিয়ার খোকসায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
১৫' আগষ্ট বৃহস্পতিবার দুপুরে খোকসা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন সমূহের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন মিয়া, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন খাঁন, পৌর বিএনপির সভাপতি নাফিজ আহমেদ খাঁন রাজুসহ হাজারো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





