Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শীতবস্ত্র নিয়ে শীর্তাতদের পাশে ইসলামপুর উপজেলা ছাত্রলীগ

admin • 07 Feb 2023, 04:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শীতবস্ত্র নিয়ে শীর্তাতদের পাশে ইসলামপুর উপজেলা ছাত্রলীগ

জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামীলীগের সহায়তায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রান্তিক ছিন্নমূল দুস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সন্ধা দিকে উপজেলা শহরের রেলস্টেশন, ও বিভিন্ন স্থানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান ও সাধারন সম্পাদক আলহাজ মিয়ার নেতৃত্বে নেতাকর্মীদের সাথে নিয়ে ৫০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

এ সময় ছাত্রলীগের নেতৃবন্দ রাস্তায় শুয়ে থাকা মানুষকে ডেকে ডেকে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র তুলে দিয়ে নেতৃবৃন্দ দুস্থদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্জ ফরিদুল হক খান দুলাল এম.পির সালাম দেন এবং তাদের জন্য দোয়া করতে বলেন।

এভাবে ছাত্রদের থেকে শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে ছাত্রদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন দুস্থ মানুষেরা।

সভাপতি নূরে আজাদ ইমরান বলেন, গরীব-দুঃখী, ভাসমান ও ছিন্নমূল মানুষদের অনেকটা অস্বচ্ছলতার মধ্যে জীবন-যাপন করছে। আমরা ইসলামপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই দুঃসময়ে আমাদের এই সীমিত কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করছি। যাতে প্রান্তিক মানুষেরা কেউ শীতে কস্ট না করেন।

 

সাধারন সম্পাদক আলহাজ মিয়া বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার শিখানো পথেই মানুষের সেবা করতে তাদের পাশে আছি থাকবো। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক জিয়াউল হক, সহ-প্রচার সম্পাদক জুয়েল রানা সহ উপজেলা আ.লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।