Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

admin • 20 Dec 2024, 12:12 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে মুরাদপুর নামক স্থানে রংপুর-বগুড়া মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

 

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শকের নাম আবু মোকাদ্দেম আলী (৬০)। তার পৈত্রিক নিবাস দিনাজপুর সদর উপজেলায়। কিন্তু পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেল যোগে দিনাজপুর হতে বগুড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তিনি সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন।

 

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিয়মানুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।