চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় চালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার একটি মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রীরা ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় পুলিশের বক্তব্য জানা যায়নি।





