Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

admin • 18 Sep 2024, 05:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (শিক্ষাভবন) সামনে শিক্ষকদের ওপর শিক্ষা কর্মকর্তাদের হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) জামালপুর জেলা শাখা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বকুলতলা মোড়ে এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে জামালপুর সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন নেতৃত্ব দেন। এ সময় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর কিছু সংখ্যক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক হামলার শিকার হন। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাই।

 

পাশাপাশি নিয়োগ বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন‍্য তারা দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।