Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শিক্ষক বন্ধুদের সংবর্ধনা দিল ঠাকুরগাঁও এসএসসি ১৯৯৯ ব্যাচ

admin • 21 Oct 2023, 08:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিক্ষক বন্ধুদের সংবর্ধনা দিল ঠাকুরগাঁও এসএসসি ১৯৯৯ ব্যাচ

‘শপথ নিয়েছি এগিয়ে যাওয়ার, জয় হবে মানবতার’ এই স্লোগান নিয়ে ২৫ বছরে পা রাখল ঠাকুরগাঁও জেলার এসএসসি-১৯৯৯ ব্যাচ। এ উপলক্ষ্যে শারদীয় শুভেচ্ছা ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৯৯ ব্যাচের ১২০ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়, যারা দেশের বিভিন্ন জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

 

শনিবার (২১ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছায় এই গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

   

অনুষ্ঠানে ১৯৯৯ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়। এতে সবার পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে তৈরি হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। দিনভর চলে আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজন।

 

স্মৃতিচারণ পর্বে স্কুল নিয়ে নানা গল্পে আয়োজনকে আরও বর্ণিল করে তোলেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও রংপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক আখতারুজ্জামান সাবু, সাবেক জেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

এসএসসি ১৯৯৯ ব্যাচের সদস্যরা বলেন, আমরা বন্ধুরা মিলেএই আয়োজন করেছি। শিক্ষকরা আমাদের দেশের সম্পদ। তাদের ঘটা করে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।

 

উল্লেখ্য, এসএসসি ১৯৯৯ ব্যাচ করোনাকালীন সময়ে অক্সিজেন সরবরাহ, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়ানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফরম ফিলাপ এবং ভর্তিতে অর্থসহায়তা করে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।