জেলার খবর
শাহবাগের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
admin
• 06 Sep 2022, 10:13 PM
• পঠিত 3 বার
রাজধানীর শাহাবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিববাড়ি মোড়ে রাসেল টাওয়ারের সামনে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিলন (৪০) জামালপুর সদর উপজেলার মেথরপট্টির শাহজাহানের ছেলে। তিনি শাহবাগ ও চানখারপুল এলাকার আশপাশে ফুটপাতে থাকতেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস।
তিনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, কেয়ার বাংলাদেশ নামক এনজিও কর্মীদের সূত্রে জানতে পেরেছি, মিলন (৪০) মাদকাসক্ত এবং এইডস রোগে আক্রান্ত ছিলেন।
পুলিশের ধারণা অসুস্থতা ও অতিরিক্ত মাদক সেবনের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





