Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শাহজাদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

admin • 05 Nov 2023, 03:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শাহজাদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ ভেতরে থাকা দলীয় অনেক ডকুমেন্ট পুড়ে গেছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগের।

 

রবিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাদপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

 

ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, আগুনের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু বলেন, সরকারবিরোধীরা দিনে প্রকাশ্যে আসতে পারে না।

 

তাই তারা রাতের বেলায় গান পাউডার বা পেট্রল দিয়ে দলীয় কার্যালয়ে আগুন দিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।