Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শহীদ মিনারের পাশে ব্যাগে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

admin • 01 Jun 2023, 07:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শহীদ মিনারের পাশে ব্যাগে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার শহীদ মিনারের পশ্চিম পাশে গাছের নিচ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৫-৬ মাসের ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আজ বিকেলে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শপিং ব্যাগে মোড়ানো ৫-৬ মাসের ছেলে শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, আশেপাশের সিসি ক্যামেরা দেখে কে বা কারা শিশুটিকে ফেলে গেল সেটি জানার চেষ্টা চলছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।