Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুমারখালী উপজেলা পোষ্ট অফিসের শ্রদ্ধা

admin • 21 Feb 2023, 11:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুমারখালী উপজেলা পোষ্ট অফিসের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি কুমারখালী উপজেলা পোষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ঘটিকায় কুমারখালী জে,এন মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে প্রথমে উপজেলা পোষ্ট মাষ্টার দেলোয়ার হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।

 

এসময় কুমারখালী উপজেলা পোষ্ট অফিসের সকল কর্মকর্তা -কর্মচারী ,উপজেলা ডাকঘরের আওয়াধীন শাখা ডাকঘরের পোষ্ট মাষ্টার বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় তারা খালি পায়ে হাতে ফুল নিয়ে দীপ্ত কণ্ঠে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…' আলতাফ মাহমুদের সুরের সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।