শহীদ ওমর ফারুক ত্রিপুরার ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও নওমুসলিম মাঝে সিরাত গ্রন্থ ও খাবার বিতরণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
রবিবার বাদ এশার সময় বান্দরবান জেলার ইসলামপুর এলাকায় টাঙ্কি পাহাড়ে উপজাতি নবমুসলিমদের মাঝে এই কর্মসূচী পালন করে পিসিসিপি বান্দরবান।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলার সভাপতি জনাব আসিফ ইকবাল, পিসিসিপি বান্দরবান জেলার সেক্রেটারি হাবিব আল মাহমুদ, পিসিসিপি বান্দরবান জেলার সদর উপজেলা সভাপতি জমির উদ্দীন সহ সংগঠনের অন্যান্য নেতৃবিন্দ।
বক্তৃতায় পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল বলেন "আমরা পার্বত্য চট্টগ্রামে শহীদ হওয়া সকল শহীদদের শোককে শক্তিতে রূপান্তর করে সাধারণ ছাত্র জনতাদের নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করতে চাই।
শহীদ ওমর ফারুক পাহাড়ে ইসলাম প্রচারের জন্য জেএসএস'র হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন। আমরা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানাই এবং এর সুস্থ বিচার চাই"।
উল্লেখ্য, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দূর্গম পাহাড়ে ইসলাম ধর্ম গ্রহণ ও প্রচারের দায়ে ২০২১ সালের ১৮জুন ওমর ফারুক ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছিল পাহাড়ি সশস্ত্র সংগঠন জেএসএস।





