Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

লোকালয় থেকে ৪ফুটের অজগর উদ্ধার

admin • 10 Mar 2023, 07:58 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লোকালয় থেকে ৪ফুটের অজগর উদ্ধার

বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে চার ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের কানাইনগরে পশুর নদীর তীর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়।

 

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

 

তিনি বলেন, অজগরটি চার ফুট লম্বা, ওজন ২ কেজি। এক বছরের মতো বয়স হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।