Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

লুট হওয়া পিস্তল বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

admin • 15 Aug 2024, 08:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লুট হওয়া পিস্তল বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

ফেনী মডেল থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ফেনী শহরের শাহীন একাডেমি এলাকায় পিস্তলটি বিক্রি করার সময় উদ্ধার করা হয়। এ সময় মো. রুবেল নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, ১৪ আগস্ট বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের রামপুরস্থ শাহীন একাডেমি এলাকায় অস্ত্র বিক্রির জন্য সে দর কষাকষি করছে। এসময় পুলিশ রুবেলকে অস্ত্রসহ হাতে-নাতে গ্রেফতার করে।

 

ফেনী মডেল থানার ওসি মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর ফেনীর তিনটি থানা ও মহিপাল ট্রাফিক পুলিশ বক্স হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট সংগঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।