Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় স্ত্রী ও শ্বশুরসহ গ্রেপ্তার ৫

admin • 24 Feb 2024, 09:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় স্ত্রী ও শ্বশুরসহ গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেম হত্যা মামলায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম ও শ্বশুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পরে গ্রেপ্তারদের কমলনগর থানায় হস্তান্তর করা হয়। আবুলে কাশেমের তাছলিমা ছাড়াও গ্রেপ্তাররা হলেন- নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, স্ত্রীর বড় বোন আকলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার।

এর আগে শুক্রবার গভীর রাতে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব পরে তাদের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ বলেন, ‘হত্যার ঘটনার কোনো তথ্য-প্রমাণ ছিল না। ঘটনার পর থেকেই তাহমিনা পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘কাশেম হত্যা মামলায় র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করেছে। তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, ঘটনার তিন মাস আগে আবুল কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া এলাকার আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। তাসলিমা তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে কাশেমের মরদেহ সয়াবিন ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত কাশেমকে শ্বাসরোধে হত্যা করা হয়। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত রক্ত বের হচ্ছে। এ ঘটনায় পরের দিন কমলনগর থানায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।