Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে আরসার গোলাগুলি, নিহত ২

admin • 15 Apr 2023, 10:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে আরসার গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর সাথে আরসার গোলাগুলি হয়েছে। এতে নারী সহ দু'জন নিহত হয়েছে বলে জানা গেছে। 

১৫ এপ্রিল (শনিবার) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর সাথে আরসার গোলাগুলি হয়েছে। গোলাগুলির ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন।

 

এক গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা জানতে পারেন ক্যাম্প-১৮ ব্লক/১৭ মসজিদের পাহাড়ের পাদদেশে আরসার সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসীদের দল অবস্থান করছে।

 

এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা উক্ত স্থানে পৌঁছালে আরসার সন্ত্রাসীরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন। সন্ত্রাসীদের গুলিতে এসময় নূর হাবা নামের এক নারী নিহত হন।

 

এসময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে অস্ত্রসহ গ্রেফতার করে এপিবিএন। পরে ঘটনাস্থল থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. হাসিমের মরদেহ পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।