Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রেললাইনের ধারে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ

admin • 26 Oct 2023, 02:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রেললাইনের ধারে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের ধারে পড়ে থাকা অজ্ঞাত যুবকের (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলার মালঞ্চি রেলস্টেশনের অদূরে বড়পুকুরিয়া ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে মালঞ্চি স্টেশনের দায়িত্বে থাকা ওসি মোস্তাক আহম্মেদকে জানান। পরে তিনি ঊর্ধ্বতনদের বিষয়টি অবহিত করেন। তবে তাদের ধারণা, রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।