Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রেললাইনে পড়ে ছিল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

admin • 20 Jan 2023, 05:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রেললাইনে পড়ে ছিল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইনে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢাকা অবস্থায় একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে তা খুলে দেখা যায় একটি নবজাতকের মরদেহ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি জন্মের পরই কেউ হয়তো তাকে রাতে ফেলে গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক।

ইউপি সদস্য মুনশেদ আলী বলেন, একদিনের মৃত বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রেলবিভাগকে ঘটনাটি জানানো হয়েছে। গভীর রাতে পলিথিনে মুড়িয়ে শপিং ব্যাগে করে কেউ নবজাতকের মরদেহটি ফেলে গেছে। মৃত বাচ্চাটি মেয়ে ছিল বলে তিনি জানান।

গোমস্তাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।