Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রূপপুর প্রকল্পে রুশ নারীর মরদেহ উদ্ধার

admin • 04 May 2023, 07:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রূপপুর প্রকল্পে রুশ নারীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন (আরএনপিপি) পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রাশিয়ান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত ওই নারী রূপপুর প্রকল্পে এএসই নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো অফিসের ডিউটি শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

 

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের পর আজ দুপুরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।