Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান জখম

admin • 07 Sep 2024, 03:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ সময় তাদের ৫ বছর বয়সী শিশু সন্তানকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। শনিবার ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নুরুজ্জামান আনিছ পলাতক। নিহত রোকসানা (৩০) বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘৯ বছর আগে বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সঙ্গে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়ের এটা দ্বিতীয় বিয়ে। তারা রপগঞ্জের তেতলাবো এলাকার জাহাঙ্গীরে ভাড়া বাড়িতে বসবাস করতো । নুরুজ্জমান স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন।’

ওসি জানান, কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইল ফোনে পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে– এমন সন্দেহ করে আসছেন স্বামী নুরুজ্জামান আনিছ। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়।

এদিকে এর জের ধরে আজ ভোর ৫টার দিকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে রোকসানাকে। এসময় তাদের ৫ বছরের কন্যা শিশু জান্নাতকেও কুপিয়ে জখম করে।

হত্যার পর নুরুজ্জামান আনিছ নিহতের ছোটভাই হাসানকে মোবাইলে ফোন করে জানান, তার বোন হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি যেন বাসায় আসে। পরে ছোট ভাই হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের ভেতর মেঝেতে রোকসানার নিথর দেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পাশে গুরুতর জখম শিশুকে তারা দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক ঘাতক নুরুজ্জামান আনিছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।