Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

admin • 22 Oct 2024, 08:48 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয় হন শিক্ষির্থীরা। পরে শহিদ আবু সাঈদ চত্বর হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং রংপুর মহাসড়ক দিয়ে চকবাজার হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন। তিনি বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করে শুধু শপথই ভঙ্গ করেননি, শহিদদের আত্মার সঙ্গে গাদ্দারি করেছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, এসএম আশিকুর রহমান, রহমত আলী, রুমোন বক্সিসহ অন্যান্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।