Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পঞ্চগড়ের পুলিশ সুপার

admin • 28 Feb 2024, 11:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পঞ্চগড়ের পুলিশ সুপার

 নিজস্ব প্রতিবেদক,পঞ্চগড়:

পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ এ রাষ্ট্রপতি পুলিশ পদক(সেবা) পেয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা) প্রদান করা হয়।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা এবং পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদাকে পদক পরিয়ে দেন।

 

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৩৫ জন পুলিশ সদস্যকে এবার 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হয়।

 

এছাড়া ৬০ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)' এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা' এবং ২১০ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা' দেওয়া হয়। সর্বমোট এবছর ৪০০ পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।