Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রামপুরায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 07 Jul 2023, 08:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রামপুরায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা থানার লোহার গেট এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম রিয়া মনি (১৬)।

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

রামপুরা থানা উপ-পরিদর্শক (এসআই ) তওফিকা ইয়াসমিন বলেন, রিয়া তার সৎ বাবা ও মায়ের সঙ্গে নতুন বাগ ২ নম্বর লোহার গেটে ভাড়া বাসায় থাকে। মৃতের সৎ বাবা-মা বাইরে থেকে বাসায় এসে দেখেন রিয়া ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমাদের খবর দিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।