Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রামগড়ে লক্ষাধিক টাকার ভারতীয় মদ ‌আটক

admin • 02 Jul 2023, 08:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রামগড়ে লক্ষাধিক টাকার ভারতীয় মদ ‌আটক

চট্রগ্রাম জেলার ফটিকছড়ির বাগানবাজার বরই বাগান এলাকা হতে ৪৩ বিজিবি কর্তৃক বিপুল ভারতীয় মদ জব্দ। রবিবার ০২ ই জুলাই দিবাগত ভোর রাতে  রামগড় ৪৩ বিজিবির আওতায় বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ৯০ বোতল ভারতীয় মদ আটক করেছে,যার বাজারমূল্য ১,৩৫০০০ টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরা-কারবারীরা পালিয়ে যায়। আটককৃত ভারতীয় মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত আছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।